ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুস্থ হয়ে উঠেছেন সাইফউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। ১০-১২ দিন ধরে ভুগছিলেন জ্বর ও সর্দিতে। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে সাইফউদ্দিন অসুস্থ ছিলেন। এখন সুস্থ হয়ে উঠেছেন। তবে করোনার পরীক্ষা করেননি তিনি।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘১০-১২ দিন ধরে সাইফউদ্দিনের জ্বর-সর্দি ছিল। তবে এখন পুরোপুরি সুস্থ আছেন। এমনিতেই সেরে উঠেছেন। করোনা পরীক্ষা না করালেও বর্তমানে কোনো ধরনের জটিলটা নেই, ঠিক আছেন তিনি।’

ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর রাখতে বিসিবি গত ২৪ জুন থেকে এজ টেন নামক একটি অ্যাপ চালু করে। ক্রিকেটারদের জন্য তৈরিকৃত এই অ্যাপে করোনা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে ক্রিকেটারদের রেড জোন কিংবা ইয়োলো জোনে ভাগ করা হয়। সে সময় সাইফউদ্দিন রেড জোনে পড়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সুস্থ হয়ে উঠেছেন সাইফউদ্দিন

আপডেট সময় ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০