ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাফিজসহ পাকিস্তানের ৬ ক্রিকেটারের জন্য সুখবর

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বর্ষীয়ান ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজসহ ছয় খেলোয়াড়ের জন্য সুখবর। তারা আসন্ন ইংল্যান্ড সফরে যেতে পারছেন। এই ছয় ক্রিকেটারের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট এসেছে। দ্বিতীয় টেস্ট শেষে তাদের করোনামুক্ত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই ছয় ক্রিকেটার হলেন– মোহাম্মদ হাফিজ, ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ। এরা সবাই তিন দিনের মধ্যে দ্বিতীয়বার কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন।

২৬ জুন প্রথম টেস্টে তাদের করোনা নেগেটিভ ধরা পড়ে। পরে ২৯ জুন তাদের দ্বিতীয় টেস্ট করা হয়। মঙ্গলবার পিসিবির পক্ষ থেকে জানানো হয়, ছয় ক্রিকেটারের সবাই করোনামুক্ত।

ফলে এখন আর তাদের ইংল্যান্ডে যেতে কোনো বাধা নেই। গত ২৮ জুন প্রথমবার কোভিড-১৯ নেগেটিভ হওয়া ১৮ ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড চলে গেছে পাকিস্তান দল। এবার তাদের সঙ্গে যোগ দেবেন করোনামুক্ত হওয়া এ ছয় ক্রিকেটার।

হাফিজ-ওয়াহাবরা করোনামুক্ত হলেও এখন চার খেলোয়াড়সহ পাকিস্তান ক্রিকেটের পাঁচজন করোনা আক্রান্ত রয়েছেন। তারা হলেন- হারিস রউফ, হায়দার আলি, কাশিফ ভাট্টি, ইমরান খান ও ম্যাসিয়ার মালাং আলি।

এদিকে হাফিজকে নিয়ে পিসিবিতে দেখা দেয় ইঁদুর-বিড়াল খেলা। পিসিবির প্রথম করোনা পরীক্ষায় যখন পজিটিভ হন, তার পর দিনই নিজ উদ্যোগে আবারও টেস্ট করান তিনি। সেখানে দেখা যায় কোভিড-১৯ নেগেটিভ হাফিজ। কিন্তু তার এই পরীক্ষার ফল মানতে রাজি হয়নি পিসিবি। তাই পুনরায় আরও দুবার পরীক্ষা করিয়েই করোনামুক্ত জানানো হয়েছে হাফিজকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

হাফিজসহ পাকিস্তানের ৬ ক্রিকেটারের জন্য সুখবর

আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০