ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা নাটক নিয়ে নতুন করে ২০ জনের দল দিল পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তান ক্রিকেট দলের আসছে ইংল্যান্ড সফরকে ঘিরে কম নাটক হচ্ছে না। করোনা ভাইরাস ইস্যু নিয়ে এক মোহাম্মদ হাফিজ নিয়েই কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছে। যেখানে এই সফরের জন্য প্রাথমিকভাবে ঘোষিত ২৯ সদস্যের দলের ১০ জনের করোনা পজিটিভ হয়। তবে অবশেষে রোববার (২৮ জুন) যুক্তরাজ্য ভ্রমণের আগে নতুন করে ২০ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নতুন এই দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার মুসা খান ও উইকেটরক্ষ-ব্যাটসম্যান রোহেল নাজির। আর আগে ২৯ সদস্য থেকে ৯ জনকে বসিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিলাল আসিফ, ইমরান বাট ও মোহাম্মদ নওয়াজকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হলেও নতুন দলে তারা সুযোগ পাননি। এছাড়া ২০ জনের এই দলে শোয়েব মালিকের নাম নেই। তবে পিসিবি এর আগেই বলেছিল ভারতে তার পরিবারের সঙ্গে কিছুদিন কাটানোর পর আগামী ২৪ জুলাই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এ প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আগস্টের প্রথম সপ্তাহে টেস্ট সিরিজ শুরুর জন্য এই দল নিয়ে কোচ মিসবাহ-উল-হক খুশি ‘

এদিকে আগের ঘোষিত ক্রিকেটারদের মধ্যে ১০ জন করোনায় পজিটিভ হওয়ায় পর ৬ জনের ফের নেগেটিভ আসে। এরা হলেন মোহাম্মদ হাফিজ, ওহাব রিয়াজ, ফখর জামান, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইন। তাদের তৃতীয়বার করোনা টেস্ট করানো হবে। তাদের প্রসঙ্গে ওয়াসিম খান বলেন, ‘পরের সপ্তাহের টেস্টে যদি তারা নেগেটিভ আসে, তবে পিসিবি তাদের ইংল্যান্ড পাঠানোর ব্যবস্থা করবে।’

যদিও হাফিজ ও ওহাব পিসিবির প্রক্রিয়ার বাইরে ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করে নেগেটিভ এসেছিলেন। আর পজিটিভ হওয়াদের মধ্যে কাশিফ ভাট্টি, হারিস সোহেল, হায়দার আলী ও ইমরান খানকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর তারা আরও দুবার পরীক্ষায় নেগেটিভ হলেই ইংল্যান্ড সফরের জন্য সবুজ সংকেত দেওয়া হবে।

পাকিস্তানের স্কোয়াড: আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, আজাহার আলী (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ-অধিনায়ক এবং টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মুসা খান, রোহেল নাজির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা নাটক নিয়ে নতুন করে ২০ জনের দল দিল পাকিস্তান

আপডেট সময় ০৯:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০