ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিষেধক ছাড়াই নির্মূল হবে করোনা: দাবি ইতালির গবেষকের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সারাবিশ্বের মানুষ যখন অপেক্ষায় রয়েছে টিকা ও প্রতিষেধকের, তখন ইতালির এক গবেষক শোনালেন ভিন্নকথা।

ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে ভাইরাস। তাই কোনো ধরনের প্রতিষেধক ছাড়াই এ ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে।

তিনি জানান, করোনা রোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ ছাড়া কমেছে সংক্রমণ।

অধ্যাপক বাসেত্তির দাবি, এই ভাইরাস প্রথম দিকে যতটা ভয়াবহ রূপ নিয়েছিল, সে তুলনায় সংক্রমণের হার এখন অনেক কম।

তার মতে, এই ভাইরাসের সাম্প্রতিক জিনগত পরিবর্তনই হয়তো এর কারণ। জিনগত পরিবর্তনের কারণে এই ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

তবে অধ্যাপক মাত্তিও বাসেত্তির এ দাবি মেনে নিতে নারাজ বিশ্বের একাধিক দেশের বিজ্ঞানীরা।

বিশ্বের অন্যান্য বিজ্ঞানীর যুক্তি– ইতালির এই গবেষকের দাবির স্বপক্ষে তেমন কোনো তথ্যই তিনি দিতে পারেননি।

তারা জানান, উন্নত চিকিত্সা ও সামাজিক দূরত্ব মেনে চলার কারণে মানুষ এখন কম আক্রান্ত হচ্ছেন।

এর আগেও এমনই দাবি করেছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ব্যক্তিগত চিকিৎসক আলবার্তো জাংরিলো।

একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘ক্লিনিক্যালি এই ভাইরাসের অস্তিত্ব আর নেই।’

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, জাংরিলোর বক্তব্যের কোনো বিজ্ঞান প্রমাণ নেই।

তিনি জানান, এই ভাইরাসের শক্তি হারানোর কোনো তথ্য বা প্রমাণ এখনও পর্যন্ত বিজ্ঞানীদের হাতে আসেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিষেধক ছাড়াই নির্মূল হবে করোনা: দাবি ইতালির গবেষকের

আপডেট সময় ১০:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০