ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফের দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফের দাবিতে মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের চার কোটিরও অধিক ছাত্র-ছাত্রী করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে আছে। এমতাবস্থায় তাদের বাবা-মার দৈনন্দিন আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। বিশেষ করে বেসরকারি চাকরিরত অভিভাবক, ছোট ব্যবসায়ী অভিভাবক তাদের আয় শূন্যের কোটায় নেমে এসেছে। এ অবস্থায় আগামী আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠান যদি চালু হয় তাহলে ছাত্র-ছাত্রীদের পক্ষে ছয় মাসের টিউশন ফি এককালীন পরিশোধ করা অবাস্তব। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক ও সরকার মিলে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। দীর্ঘ ছয় মাস ছাত্র-ছাত্রীদের ছুটিতে থাকাকালীন টিউশন ফি মওকুফের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নন-এমপিওভুক্ত স্কুল, কলেজ, কওমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে সরকারকে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানাচ্ছি।

সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)’র সাধারণ সম্পাদক ডা. এম সামাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল হক সরকার, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এম ফয়েজ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফের দাবি

আপডেট সময় ০১:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০