ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতাল থেকে পালিয়ে করোনা রোগীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল মান্নান। শনিবার সকালে সেখান থেকে পালিয়ে আদাবরের বাড়িতে আসেন তিনি। এরপর একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

তিনি (মান্নান) যেখানে আত্মহত্যা করেছেন সেই বাড়িতে কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। গত ১৫ জুন করোনা শনাক্তের পর থেকে মুগদা হাসপাতালে ভর্তি হন মান্নান। সেখান থেকে পালিয়ে এসে গলায় ফাঁস দেন। তার স্ত্রী ও এক ছেলেও করোনা আক্রান্ত। তারা বাসায় আইসোলেশনে আছেন।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতাল থেকে পালিয়ে করোনা রোগীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০