ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

রাজধানীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানী ভাটারায় পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর ২টা ও বৃহস্পতিবার দিনগত রাতে দুর্ঘটনাগুলো ঘটনা ঘটে।

এরা হলেন- ভাটারা চেয়ারম্যান বাড়ি এলাকায় ছাদ থেকে পড়ে মৃত্যু হওয়া মদন মালাকার (৫৫) ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা খাদিজা আক্তার (২৮)।

নিহত মদন মালাকারের শ্যালক বিপ্লব মালাকার জানান, ভাটারা চেয়ারম্যান বাড়ি এলাকার ২/এ নম্বর রোডের ৪৫ নম্বর নিজ বাড়িতে থাকতেন মদন। বুটিকের ব্যবসা ও চারতলা বাড়ির ছাদে বিভিন্ন গাছের বাগান রয়েছে তার। শুক্রবার দুপুরে ছাদে বাগান দেখাশুনার জন্য যান তিনি। পরে সেখান থেকেই নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ভাটারা নুরেরচালা বাজারের ১১৮০ নম্বর ইকবালের বাড়িতে সাবলেট ভাড়া থাকতেন খাদিজা। কোনো পার্লারে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার দিনগত রাতে নিজের ভাড়া বাসায় গলায় ফাঁস দেন তিনি। দেখতে পেয়ে পাশের রুমের ভাড়াটিয়া রুবেল তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার দবিরুল মিয়ার মেয়ে খাদিজা। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০