ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিলামে ব্যাট বিক্রির অর্থে করোনা পরীক্ষার বুথ দিলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নিলামে ব্যাট বিক্রির অর্থায়নে বগুড়ায় করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বুথ তৈরি করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নমুনা সংগ্রহের দুটি সেফটি বুথ এবং চিকিৎসকদের জন্য একটি সেফটি চেম্বারের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।

মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরী করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ব্যাট গত ১৪ মে নিলামে ১৬ লাখ ৮০ হাজার টাকায় (২০ হাজার মার্কিন ডলার) কিনে নেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

এর আগে ওই নিলামের টাকায় বগুড়ার বিভিন্ন অঞ্চলে হতদরিদ্রদের খাদ্য সহায়তাও দেন বগুড়ার কৃতি সন্তান ও ক্রিকেটার মুশফিক।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, করোনাকালের শুরু থেকেই মুশফিক এই অঞ্চলের অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা দিয়েছেন কয়েক দফা। চিকিৎসকদের জন্য ২শ পিপিই-ও দিয়েছেন। সম্প্রতি তার দুইশ রান করা ব্যাটটি নিলামে বিক্রির পর তিনি নমুনা সংগ্রহ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সেফটি বুথ নির্মাণের জন্য কিছু অর্থ দেন।

তিনি বলেন, এর আগে তার অর্থায়নে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে একটি ডক্টর’স সেফটি চেম্বার ও দুটি নমুনা সংগ্রহের বুথ এবং সুত্রাপুর এলাকায় আরেকটি নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। বুধবার বিকেল থেকেই এসব বুথে নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক।

এসময় যুববিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিম তামিম ও তাওহীদ হৃদয় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

নিলামে ব্যাট বিক্রির অর্থে করোনা পরীক্ষার বুথ দিলেন মুশফিক

আপডেট সময় ১০:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০