ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

আমার হৃদয়ের অর্ধেক নিয়ে চলে গেলে: কৃতি শ্যানন

আকাশ বিনোদন ডেস্ক: 

নশ্বর এ পৃথিবী ছেড়ে মহাকাশে তারাদের কাছে চলে গেছেন বলিউডের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত। অভিমানে-অবসাদে তিনি হয়তো চলে গেছেন, কিন্তু দুঃখের সাগরে ভাসিয়ে গেলেন প্রিয়জনদের। তার দুঃখে কাতর ‘প্রাক্তন’ প্রেমিকা; অভিনেত্রী কৃতী শ্যানন। ভেঙে পড়েছেন প্রথম প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও।

সুশান্তের অজস্র, অসংখ্য ধূসর-রঙিন স্মৃতি ভার হয়ে ঠেকেছে অঙ্কিতার কাছে। যার ফলে ৬ বছরের বিচ্ছেদ সরিয়ে তিনি ছুটে এসেছেন সুশান্তের মু্ম্বাইয়ের ফ্ল্যাটে।

সেই টানে সোশ্যালে অনর্গল হলেন কৃতীও। কৃতীর সঙ্গে সুশান্তের আলাপ ‘রাবতা’ ছবির সেটে। ছবি সুপারফ্লপ। কিন্তু রিল রসায়ন ক্লিক করে গেল রিয়েলে। সেই ভাললাগা এত দ্রুত ভাল লাগার থেকেও বাড়তি কিছু হয়ে উঠল যে সুশান্ত ভুললেন ৬ বছরের সঙ্গিনী অঙ্কিতাকেও। যে অঙ্কিতা সুশান্তকে পাবেন বলে কাজ ছেড়ে সংসারী হয়ে উঠছিলেন। যার মোহে ভুলে অঙ্কিতার দেখা ঘরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাননি সুশান্ত।

গতকাল সুশান্তের শেষকৃত্যে উপস্থিত থাকার পর আজ সোশ্যালে শ্যাননের স্বীকারোক্তি, ‘সুশ, জানতাম তোমার মন যেমন তোমার সবচেয়ে ভাল বন্ধু তেমনি তোমার ভীষণ, ভী-ষ-ণ খারাপ শত্রু। তোমার সেই মন আজ আমায় ভেঙে দিয়ে চলে গেল! যেই তুমি নেই শুনলাম, মনে হল আমার হৃদয়ের আধখানা অংশ হারিয়ে ফেললাম!’

কৃতী আরও অকপটে লেখেন, ‘খুব কষ্ট হল জেনে, এমন একটা সময়ও তোমার গেছে যখন বাঁচার চেয়ে মরে যাওয়াটাই সহজ হয়ে উঠেছিল!’ অর্থাৎ, অঙ্কিতা বা রিয়ার মতো তিনিও খোঁজ রাখতেন না সুশান্তের যন্ত্রণার!

তাই অভিনেত্রীর কান্না জড়ানো আফসোস, ‘তুমি যদি সবাইকে এ ভাবে না সরিয়ে দিতে…আমি যদি যন্ত্রণায় ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে যাওয়া তোমার মন জোড়া লাগাতে পারতাম…যদি তোমার ব্যথার প্রলেপ হয়ে উঠতে পারতাম!’

কৃতীর এই আপসোস সারাজীবনের। ঠিক যেমন অঙ্কিতার। এবং রিয়ারও, ‘বাকি আধখানা হৃদয় নিয়েই পুরো জীবন আমায় বেঁচে থাকতে হবে। যেখানে জুড়ে থাকবে শুধুই তুমি….।’

গতকাল, সুশান্তকে শেষ বিদায় জানাতে গিয়ে প্রকৃতি কেঁদেছে অঝোরে। তার পরের দিন অবিশ্রান্ত বর্ষণে মুখর সুশান্তের জীবনে নানা নামে আসা ‘প্রকৃতি’ অঙ্কিতা, কৃতী, রিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

আমার হৃদয়ের অর্ধেক নিয়ে চলে গেলে: কৃতি শ্যানন

আপডেট সময় ১০:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০