ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটে ফিরতে চান মোহাম্মদ মিঠুন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দেশের কারোনা পরিস্থিতি দিনদিন আরও অবনতির দিকে এগোচ্ছে। ধীরে ধীরে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কবে এই ভাইরাস থেকে মানুষ পরিত্রাণ পাবে তা সৃষ্টিকর্তা ছাড়া আর কারও জানা নেই। তবুও অর্থনীতিকে সচল রাখতে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরেছে দেশ। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশগুলো মাঠে ফিরতে শুরু করলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কবে অনুশীলনে ফিরবে তা এখনও অনিশ্চিত। তবে ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

মঙ্গলবার (১৬ জুন) সংবাদ মাধ্যমে মিঠুন এই ইচ্ছার কথা জানান। তিনি মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তা নিশ্চিত করে যদি ক্রিকেট ফেরানো যায় তবে সেটা ক্রিকেটারদের জন্যই ভালো হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর কথা চিন্তা করতে পারে।

মিঠুন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে যদি ক্রিকেট ফেরানো হয় তাতে আমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে যদি খেলা ফেরানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কেউ আক্রান্ত হওয়াটা যেমন কাম্য নয় তেমনি ক্রিকেট না হওয়াটাও কাম্য নয়। অবশ্যই খেলতে চাই, তবে স্বাস্থ্যবিধি মেনে।’

তবে মিঠুন মনে করেন, ক্রিকেট ফেরাতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হোক এটা কারও কাম্য নয়। তাই নিরাপত্তার সর্বোচ্চটুকু দিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে পারলে ভালো হয়।

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ। এটা দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তবে এটা ঠিক যে, করোনার কারণেই খেলা বন্ধ হয়েছিল এবং তা ফিরবে করোনা ঠিক হলে। করোনা কোনদিকে মোড় নিচ্ছে সেটা কিন্তু আমাদের দেখা উচিত। কেননা খেলতে গিয়ে কেউ আক্রান্ত হলে তা কিন্তু আবার বেশি সমস্যা তৈরি করবে। আমি কখনোই চাইব না যে, কেউ আক্রান্ত হোক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ক্রিকেটে ফিরতে চান মোহাম্মদ মিঠুন

আপডেট সময় ০৯:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০