ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুশান্তের মৃত্যুর শোকে ভাবির মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক:  

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর শোকে তার ভাবির মৃত্যু হয়েছে।

মৃত সুধাদেবী সম্পর্কে সুশান্তের চাচাতো ভাইয়ের স্ত্রী।

সোমবার মুম্বাইয়ের ভিলে পার্লের শ্মশানে যখন সুশান্তের শেষকৃত্য চলছিল, সেই সময়ই বিহারের পূর্ণিয়া জেলায় মলডীহা গ্রামে মৃত্যু হয়
সুধাদেবীর।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সুধাদেবী। সুশান্তের মৃত্যুর খবরে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফলে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বার বার সংজ্ঞা হারাতে থাকেন।

বাড়িতে চিকিৎসক এনেও লাভ হয়নি। সংজ্ঞা ফিরে পেয়েই বার বার সুশান্ত সম্পর্কে জানতে চাইছিলেন সুধাদেবী। কিন্তু চার পাশে লোকজনের ভিড় দেখে পরমুহূর্তেই ফের সংজ্ঞা হারিয়ে ফেলেন। শেষমেশ সোমবার বিকালে মৃত্যু হয় তার।

সুধাদেবীর স্বামী অমরেন্দ্র সিংহ সংবাদমাধ্যমে জানান, সোমবার সকাল থেকে সুধাদেবীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বিকাল ৫টায়
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও কী কারণে তিনি এভাবে চলে গেলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দীর্ঘ দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্তের মৃত্যুর শোকে ভাবির মৃত্যু

আপডেট সময় ০১:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০