ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

করোনা থেকে বাঁচতে বেশি করে ঘুমান : মাওলানা ফজলুর রহমান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনার ওষুধ আবিষ্কার করতে গিয়ে চোখে ঘুম নেই বিজ্ঞানীদের। আর সেই ঘুমই নাকি করোনার ওষুধ! এমনটাই দাবি পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান ও বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান। পাকিস্তান ও মুসলিম বিশ্বের রাজনীতিতে এখন বেশ আলোচিত নাম।

‘আমরা যত বেশি ঘুমাবো, ভাইরাসও তত ঘুমাবে। তখন আর ক্ষতি করতে পারবে না।’ মঞ্চে দাঁড়িয়ে এমনই দাবি করলেন পাকিস্তানের এই ধর্মগুরু।

করোনাভাইরাসের প্রতিষেধক যা আবিষ্কার হয়েছে, সবই পরীক্ষামূলকভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা প্রতিষেধক তৈরি কার্যত অসম্ভব। দিশেহারা মানুষ। এই সময় অনেকই করোনা রুখতে ‘টোটকার’ নিদান দিয়েছেন। কেউ বলছেন সূর্যের আলোয় করোনায় দমন করা যায়, কেউ সর্ষের তেলেও করোনার হাত থেকে বাঁচার উপায় দিচ্ছেন। কিন্তু কোনও প্রমাণ নেই। এবার নতুন তত্ত্ব! করোনাভাইরাসকে ঘুম পাড়ালেই বাঁচা যাবে। কিন্তু কীভাবে?
তিনি বলছেন, ঘুমের কথা চিকিৎসকরাই বলছেন। যখন আমরা মারা যাব, ভাইরাসও আমাদের সঙ্গে মারা যাবে।”

পাকিস্তানে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ৪৭৮। ২ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। যা দেখে বোঝা যায় বিশ্বের বাকি করোনা আক্রান্ত দেশগুলোর মতো বেকায়দায় পাকিস্তানও। সূত্র: জি নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুধবার একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ২১টি নতুন প্রকল্প

করোনা থেকে বাঁচতে বেশি করে ঘুমান : মাওলানা ফজলুর রহমান

আপডেট সময় ০৯:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০