ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

চাকরিতে পুনর্বহাল দাবিতে মিরপুরে মেট্রোরেল শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

তিন মাসের বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন মেট্রোরেল শ্রমিকরা।

রোববার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা মহামারীর মধ্যে মেট্রোরেলের ইঞ্জিনিয়ার, সুপারভাইজারসহ ২ হাজার ৫৯৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। মার্চ পর্যন্ত বেতন পেলেও গত তিন মাস তাদের কোনো বেতন পাননি।

এসময় ছাঁটাইকৃতদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল ও তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। এটা আমরা মেনে নেব না। মহামারীর সময় কাজ না করলেও সরকারের নিয়ম অনুযায়ী আমাদের ৬৫ ভাগ বেতন দিতে হবে।

মেট্রোরেলের ট্রান্সপোর্ট অপারেটর হামিদুর রহমান বলেন, আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপর্ণ বিক্ষোভ করেছি। পরে পুলিশ এসে আমাদের সরিয়ে দিয়েছে।

তবে দাবি আদায়ে আগামীকাল সোমবার উত্তরায় মেট্রোরেলের হেড অফিসের সামনে তারা বিক্ষোভ করবেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়া কবুলের বিশেষ ১০ মুহূর্ত: যে সময় আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে

চাকরিতে পুনর্বহাল দাবিতে মিরপুরে মেট্রোরেল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৩:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০