ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাউদ ইব্রাহিম মারা গেছেন!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লেও সর্বশেষ বেশ কিছু গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন।

গতকাল ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এর খবরে গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। পাকিস্তানের করাচি শহরের লিয়াকত সামরিক হাসপাতালে তার করোনার চিকিৎসা চলছিল। কিন্তু শুক্রবার রাতেই তার মৃত্যু হয়েছে। এ কারণে হাসপাতালে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেছে। পাক সেনার শীর্ষ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বেশ কয়েকজন অফিসারকে ওই হাসপাতালে গম্ভীর মুখে প্রবেশ করতে ও বের হতে দেখা গেছে। এর আগে করাচির ওই সামরিক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সস্ত্রীক দাউদ ইব্রাহিম ভর্তি হয়েছিলেন।

তবে গোয়েন্দা সূত্রের এসব খবর অস্বীকার করেছেন দাউদ ইব্রাহিমের ভাই অনিস ইব্রাহিম। তার দাবি, দাউদ ও তার স্ত্রী মেহেজবিনের শরীরে কভিড জীবাণু মেলেনি। তারা এখন বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল হোতা হিসেবে আলোচিত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাউদ ইব্রাহিম মারা গেছেন!

আপডেট সময় ১০:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০