ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

ঘুষ-দুর্নীতি পরিহারই করোনার প্রতিষেধক: চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক:

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, করোনাভাইরাস আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে দুনিয়ায় অবতীর্ণ হয়েছে, যাতে মানুষ এ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে পরিশুদ্ধ জীবন পরিচালনা করতে পারে। তিনি বলেন, সুদ, ঘুষ, দুর্নীতি ও রক্তচোষা নীতি পরিহার করোনা থেকে মুক্তির বড় প্রতিষেধক।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, মানুষের মধ্যে অনুশোচনা নেই। এই মহামারির মধ্যেও এক শ্রেণির মানুষ সুদ, ঘুষ, দুর্নীতি করে যাচ্ছে। একদল মোনাফাখোরী সুবিধাবাদী দ্রব্যমূল্য বৃদ্ধি করাসহ মজুমদারী ও সংকট সৃষ্টি করে চলছে। শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না বরং শ্রমিকদের ছাঁটাই করে বিপদে ফেলে অভিশপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে।

পীর সাহেব চরমোনাই আশঙ্কা প্রকাশ করে বলেন, অন্যায় কাজ থেকে ফিরে আসার জন্য খাছ তওবা, অনুশোচনা করে পূর্বের অবস্থান থেকে ফিরে আসা জরুরি। তিনি বলেন, ভিআইপি রাজনৈতিক, তারকা ব্যবসায়ীসহ সর্বদা প্রটেকশনে থাকা ব্যক্তিদের করোনা আক্রান্তের সংবাদ দেশের সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।

চরমোনাই পীর বলেন, করোনাভাইরাস একটি মহামারি এবং এই মহামারি থেকে বাঁচতে হলে সর্বক্ষেত্রে রক্তচোষা নীতি পরিহার করতে হবে। সুদ, ঘুষ ও দুর্নীতি পরিহার করতে হবে। অন্যথায় করোনা ভাইরাস থেকে রেহাই পাওয়ার কোন উপায় নেই।

তিনি বলেন, আল্লাহর কাছে একাগ্রচিত্তে বেশি বেশি তওবা, ইস্তেগফার করে কান্নাকাটি করতে হবে। পরিশুদ্ধ জীবন পরিচালনা জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ পাক এসব মুসিবত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ-দুর্নীতি পরিহারই করোনার প্রতিষেধক: চরমোনাই পীর

আপডেট সময় ১১:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০