ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৪৯, ৫৩৪, নতুন ২৩৮১ , মৃত্যু ২২

আকাশ জাতীয় ডেস্ক:

করোয় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ২ হাজার ৩৮১ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৪৯ হাজার ৫৩৪ জন এবং মারা গেলেন ৬৭২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৩৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২২ জন। এর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৩৯ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

ডা. নাসিমা আরও জানান, বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৪ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৭ জন এবং ৮০-১ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ১৫ জন ও বাসায় ৬ জন মারা গেছেন। আর মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৪৯, ৫৩৪, নতুন ২৩৮১ , মৃত্যু ২২

আপডেট সময় ০৩:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০