ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল, কমেছে শ্বাসকষ্ট

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর অবস্থা অনেকটাই স্থিতিশীল। তার শ্বাসকষ্ট কমে গেছে, এখন আর অক্সিজেন নিতে হচ্ছে না।

সোমবার এই তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা রোববারের চেয়ে আজ তুলনামূলক ভালো রয়েছে।
তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। সকালে তিনি খাবার খেয়েছেন। এখন তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না।

প্রবীণ এই মুক্তিযোদ্ধা এখন গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে রয়েছেন।অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহর ছেলে ও তার স্ত্রী বাসায় আছেন।গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে তারা চিকিৎসা নিচ্ছেন।

রোববার ডা.জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৫ মে জানা যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আনুশেহ আনাদিলের: আমাকে দেখতে কী নেশাখোরের মতো লাগে

জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল, কমেছে শ্বাসকষ্ট

আপডেট সময় ১২:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০