ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে

আকাশ জাতীয় ডেস্ক:  

গত বছরের তুলনায় এবার দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ।

এবার দুই লাখ ৭৬ হাজার ৮১৫ দাখিল পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই লাখ ২৮ হাজার ৪১০ জন।

রোববার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।

শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর পরীক্ষার্থী ছিল ২ লাখ ৭৬ হাজার ৮১৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন। মোট পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ।

গত বছর (২০১৯) পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন। গত বছর মোট পাসের হার ছিল ৮৩ দশমিক ৩ শতাংশ।

এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫ শর্তাংশ, যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ২২ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৭৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৭২ দশমিক
৭০ শতাংশ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই হিসাবে চলতি মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ফল তৈরির কাজ বন্ধ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙল ৪ দাঁত

মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে

আপডেট সময় ০২:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০