ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এসএসসির ফল রোববার, ফেসবুক লাইভে জানাবেন শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারী করোনায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী রোববার প্রকাশ করা হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ফেসবুক লাইভের মাধ্যমে এ ফলাফল জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রথমে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল প্রকাশ করবেন। পরে দুপুর ১২টায় ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল সংক্রান্ত সব তথ্য-উপাত্ত ই-মেইলে গণমাধ্যমে পাঠানো হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা শিক্ষামন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রেসিডেন্টের

এসএসসির ফল রোববার, ফেসবুক লাইভে জানাবেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০