ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী আব্দুর রেজাক খান সস্ত্রীক করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রেজাক খান ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার কভিড-১৯ শনাক্ত হওয়ার পর তারা দুজনই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রেজাক খানের বয়স ৮০ বছরের বেশি। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সাল থেকে তিনি ঢাকা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

আইনজীবী আব্দুর রেজাক খান সস্ত্রীক করোনায় আক্রান্ত

আপডেট সময় ১২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০