ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করোনা ওজরে মসজিদে ঈদের নামাজ পড়ার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে আমাদের দেশটাও সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে জানিয়ে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঈদ-উল-ফিতরের নামাজ মসজিদে পড়ার অনুরোধ জানিয়েছেন।

এবার ঈদের জামাত ঈদগাহে না করে মসজিদে করার অনুরোধ করে গত ১৪ মে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

ঈদের আগের দিন এক ভিডিওবার্তায় সেই নির্দেশনা স্মরণ করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে সারাদেশটা কিন্তু মরণব্যাধি ঝুঁকির মধ্যে আবদ্ধ। সারা বিশ্বের মতো আমাদের দেশটাও কিন্তু সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে।

‘এক্ষেত্রে ঈদের নামাজ পড়ার জন্য কোনো খোলা ময়দান বা ঈদগাহে নামাজ না পড়ার জন্য আমরা সমস্ত আলেম-ওলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আবেদন জানিয়েছি যে, ঈদের নামাজ যার যার নিকটস্থ মসজিদে আদায় করার জন্য। কিছু শর্তসাপেক্ষে মুসল্লিদের আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ঈদের জামাত হবে।’

প্রতিমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে কখনই খোলা মাঠে ঈদের জামাত হয় না। কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে শরিয়তেই বিধান আছে যে কোনো খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যেকোনো জায়গাতেই পড়া যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

করোনা ওজরে মসজিদে ঈদের নামাজ পড়ার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৫:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০