ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পালিয়ে ভাইয়ের কাছে দুবাই গেলেন ইংলাক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার অভিযোগের মামলার রায় সামনে রেখে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশে ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছেন। ইংলাকের দলের এক সিনিয়র নেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

পুয়ে থাই পার্টির ওই নেতা জানান, গত সপ্তাহেই দেশ ছেড়ে সিঙ্গাপুর হয়ে পালিয়ে দুবাই চলে গেছেন ইংলাক। সেখানে তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাকেন। যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কারাবাস এড়াতে স্বেচ্ছা নির্বাসনে দুবাইতে থাকছেন। তিনি বলেন, আমরা শুনেছি কম্বোডিয়া-সিঙ্গাপুর হয়ে দুবাই গেছেন ইংলাক। তিনি সেখানে নিরাপদে পৌঁছেছেন।

থাইল্যান্ডের ডেপুটি পুলিশ প্রধান শ্রীবারা রাঙসিব্রাহ্মণকুল বলেন, ইংলাকের দেশত্যাগ সম্পর্কে কোনো রেকর্ড আমাদের কাছে নেই। তবে বিষয়টি দেখছি। তবে দেশটির ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, ইংলাককে পেলেই আটক করা হবে।

ইংলাকের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন ধার্য গতকাল শুক্রবার। কিন্তু আদালতে হাজির হননি তিনি। তার
আইনজীবীরা বলছেন, কানের সমস্যার কারণে আদালতে হাজির হতে পারেননি ইংলাক। তবে আদালত এ যুক্তি প্রত্যাখান করে রায়ের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরে ইংলাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পালিয়ে ভাইয়ের কাছে দুবাই গেলেন ইংলাক

আপডেট সময় ০৮:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭