ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

সৌদি আরবে ১০ হাজার বাংলাদেশিকে খাদ্য সহায়তা

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে বসবাসরত প্রায় ১০ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট থেকে প্রায় ৮ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক দল ও কম্যুনিটি সংগঠন থেকে আরো ২ হাজার বাংলাদেশিকে সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

রিয়াদ দূতাবাস জানায়, বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে গত ১৩ এপ্রিল। এ পর্যন্ত দূতাবাস ও কনস্যুলেট থেকে প্রায় ৮ হাজার অভিবাসী বাংলাদেশিকে সহায়তা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এ কার্যক্রম চলমান রয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ২৩ মার্চ থেকে কারফিউ চলমান রয়েছে। এ অবস্থায় অভিবাসী বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। চলমান কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে সুপারশপের কুপন মোবাইলে বিতরণ করা হচ্ছে যা দিয়ে প্রবাসীরা সহজেই নিকটস্থল আউটলেট থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।

দূতাবাসের আওতায় সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবাকেন্দ্রের উদ্যোক্তারা রিয়াদ, বুরাইদা, হাইল, দাম্মাম, জুবাইল ও আল হাসা শহরে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশিকে সহায়তা দিয়েছে। রিয়াদের সম্মিলিত আওয়ামী পরিবারের পক্ষ থেকে প্রায় ৫০০ বাংলাদেশি অভিবাসীকে সহায়তা করা হয়েছে এবং আরও প্রায় দুই হাজার অভিবাসীকে সহায়তা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। দাম্মাম শহরের বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে প্রায় দুই হাজার বাংলাদেশিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ী, রাজনিতিক, সামাজিক সংগঠন অভিবাসীদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম বিষয়ে রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, যারা সহায়তার জন্য দূতাবাসে আবেদন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক বর্তমান পরিস্থিতিতে অভিবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, আমরা চেষ্টা করছি বরাদ্দ অনুযায়ী যত বেশি সংখ্যক প্রবাসীকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া যায়। সেসঙ্গে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও সচ্ছল ব্যক্তিকে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীরা যেন চাকরিচ্যুত না হন এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সঙ্গে নিয়মিত টেলিফোনে যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

সৌদি আরবে ১০ হাজার বাংলাদেশিকে খাদ্য সহায়তা

আপডেট সময় ১২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০