ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

চাপে চীন, সবাইকে করোনার ভ্যাকসিন দেয়ার আশ্বাস শি জিনপিংয়ের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন। এখনো আবিষ্কার হয়নি এই মহামারীর কোনও প্রতিষেধক। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্র এই ভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করে আসছে। এতে বেশ চাপেই রয়েছে বেইজিং। এর মধ্যে আশার বাণী শোনালেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

তিনি সোমবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনলাইন অধিবেশনে অংশ নিয়ে একে ঘোষণা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন চীন তৈরি করতে পারলে তা বিশ্বের জনসাধারণের মঙ্গলের জন্য সবাইকে দেয়া হবে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্যও এই ভ্যাকসিন সহজলভ্য করা এবং ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা নেবে চীন।

উল্লেখ্য, অনেক দেশেই জোর গবেষণা চলছে ভ্যাকসিন আবিষ্কারের। চীনে করোনার সম্ভাব্য পাঁচটি ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে। এর আগে গত সপ্তাহে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক জেং ইয়াইসিন বলেন, আরও বেশ কয়েকটি ভ্যাকসিন পাইপলাইনে আছে। এই ভ্যাকসিনগুলো মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে। সূত্র: এএফপি, রয়টার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

চাপে চীন, সবাইকে করোনার ভ্যাকসিন দেয়ার আশ্বাস শি জিনপিংয়ের

আপডেট সময় ০৮:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০