ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ভাতার ৩৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন বীর মুক্তিযোদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের জন্য মুক্তিযোদ্ধা ভাতার ৩৬ হাজার টাকা টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করলেন সাবেক ফুটবলার ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম রাজু।

রোববার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের কার্যালয়ে গিয়ে তার হাতে ৩ মাসের মুক্তিযোদ্ধা ভাতার ওই টাকা দেন এ মুক্তিযোদ্ধা।

৬৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম রাজু জয়পুরহাট শহরের সাহেব পাড়া এলাকার বাসিন্দা।মহান মুক্তিযুদ্ধের সময় কিশোর বয়সে তিনি ৭নং সেক্টরের অধীনে সম্মুখ গেরিলাযুদ্ধে অংশ নিয়েছিলেন।

চলমান করোনাভাইরাস সংকটকে দেশ রক্ষার একটি যুদ্ধের থেকে কিছু কম মনে করছেন না এ মুক্তিযোদ্ধা।তাই সবাইকে এ সংকট মোকাবেলায় মানুষের জন্য এগিয়ে আসা উচিৎ বলে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম রাজু অভিমত ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ভাতার ৩৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন বীর মুক্তিযোদ্ধা

আপডেট সময় ০৮:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০