ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

করোনার টিকা পেতে লাগবে এক বছর: ইইউ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কোভিড-১৯ এর সম্ভাব্য বেশ কয়েকটি ভ্যাকসিন বা টিকা পরীক্ষা এরইমধ্যে শুরু হয়েছে৷ কিন্তু সেগুলো কবে নাগাদ চূড়ান্ত হবে? ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি বলছে সেগুলো অনুমোদনের পর্যায়ে আসতে সময় লাগবে অন্তত এক বছর৷

বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ প্রস্তুতকারক থেকে শুরু করে গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের লড়াই চালিয়ে যাচ্ছে৷ এখন পর্যন্ত ১১৫ টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা সিইপিআই৷ এরমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে৷ তবে সেগুলো কবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না৷

ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি ইএমএ বলছে খুব দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে৷ সংস্থাটির প্রধন মার্কো ক্যাভালেরি বলেছেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগুলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে৷’ খবর ডয়চে ভেলের।

সাধারণত কোন রোগের প্রতিষেধক আবিষ্কারে বছরের পর বছর সময় লেগে যায়৷ তবে কোভিড ১৯ মহামারির ক্ষেত্রে বিভিন্ন দেশের এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদনের ধাপগুলো দ্রুত শেষ করার পদক্ষেপ নিয়েছে৷ করোনা ভাইরাস দূর করাও এখন নির্ভর করছে কত দ্রুত টিকা আবিষ্কার হবে তার উপরেই৷

ক্যাভালেরি বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি তার উপর নির্ভর করে কিছু পূর্বাভাষ দেয়া হচ্ছে মাত্র৷ তারপরও বলতে হবে (এক বছরের মধ্যে টিকা পাওয়া) এটা সবচেয়ে ভাল পরিস্থিতির বিবেচনায়৷ যতগুলো টিকা নিয়ে কাজ করা হচ্ছে তার সবগুলো হয়তো অনুমোদন পাবে না এবং (সেগুলো) হারিয়ে যাবে৷ ’

ইউরোপীয় দেশগুলো টিকা আবিষ্কারে কয়েকশো কোটি ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

করোনার টিকা পেতে লাগবে এক বছর: ইইউ

আপডেট সময় ১২:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০