ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল শতাধিক ঘর

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী মো. জলিল জানান, মধ্যরাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মী ও রোহিঙ্গাদের সম্মিলিত চেষ্টায় রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে শতাধিক বাড়ি ও এনজিও পরিচালিত কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. ওবায়দুল্লাহ।

কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়, চুক্তির আওতায় ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল শতাধিক ঘর

আপডেট সময় ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০