ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ইন্সপেক্টর জেনারেল লিনিককে বরখাস্ত করলেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। মতের অমিল হওয়ায় চাকরিচ্যুত করেছেন অনেক সিনিয়র কর্মকর্তাকে। এবার সেই তালিকায় নাম এলো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল স্টেভ লিনিকের। লিনিককে তার পদ থেকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।

এ প্রসঙ্গে ট্রাম্প জানান, মি লিনিকের ওপর তার আর কোনো আস্থা নেই। ফলে আগামী ৩০ দিনের মধ্যে তাকে অপসারণ করা হবে।

অবশ্য বিভিন্ন আন্তর্জাতিক সংবাদে জানা যায়, যুক্তরাষ্ট্রের বর্তমান স্টেট সেক্রেটারি মাইক পম্পেওর ওপর তদন্ত শুরু করায় লিনিকে কপালে এমন পরিণতি ঘটল।

এদিকে বিপক্ষ দল ডেমোক্রেটরা দাবি করছে, ট্রাম্প প্রশাসনকে যেসব কর্মচারী খতিয়ে দেখতে চাচ্ছে, প্রেসিডেন্ট তাদের ওপরই প্রতিশোধ নিচ্ছে।

লিনিকের বরখাস্ত প্রসঙ্গে হাউজ স্পিকার ন্যানসি পেলোসির কাছে শুক্রবার পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘ইন্সপেক্টর জেনারেলদের ওপর আমার পূর্ণ আস্থা থাকা জরুরি। তবে এই ইন্সপেক্টর জেনারেলের ওপর এখন আর তেমনটি করতে পারছি না।’

আর এই ঘটনার বিপরীতে এক ডেমোক্রেট ইলিয়ট এনজেল এক বিবৃতিতে বলেন, ‘এই বরখাস্তে প্রমাণিত হয় ট্রাম্প তার সবচেয়ে ঘনিষ্ঠ একজনকে তার জবাবদিহিতা থেকে বাঁচাচ্ছেন। যিনি স্টেট সেক্রেটারি হিসেবে রয়েছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ইন্সপেক্টর জেনারেল লিনিককে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট সময় ০৫:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০