ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভারতের বিরুদ্ধে নেপালকে উসকে দিচ্ছে চীন’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিরুদ্ধে নেপালকে চীন উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে।

ভারত ও নেপালের সীমান্ত এলাকায় ভারতের সদ্য তৈরি করা একটি পার্বত্য রাস্তাকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যে সংঘাত চরমে, ঠিক তখন এমন মন্তব্য করলেন জেনারেল নারভানে।

গত ৮ মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সীমান্তের লিপুলেখ এলাকায় একটি লিঙ্ক রোডের উদ্বোধন করেন। এই রাস্তা নিয়েও নেপাল তীব্র প্রতিবাদ জানায় ও ওই এলাকাটিকে তাদের বলে দাবি করে।

ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে বলেন, ভারত ও নেপালের মধ্যে গোলমাল বাধানোর চেষ্টা করছে চীন।

তিনি বলেন, কাঠমাণ্ড‌ু ঠিক কেন প্রতিবাদ জানিয়েছে বলতে পারব না। তবে এসব সমস্যা যে তারা অন্য কারোর হয়ে তৈরি করছে সেটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে এবং এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সেনাপ্রধান আরও বলেন, কালি নদীর পূর্বদিক নেপালের অংশে পড়ছে এবং পশ্চিমদিক ভারতের অংশ। এই নিয়ে তো কোনো সমস্যা নেই। আর রাস্তা তৈরি হয়েছে কালি নদীর পশ্চিমদিকে।

কয়েক দিন আগে লাদাখ এবং সিকিমে ভারত ও চীনা সেনার মধ্যে হাতাহাতি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ভারতের বিরুদ্ধে নেপালকে উসকে দিচ্ছে চীন’

আপডেট সময় ০১:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০