ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার জার্সি নিলামে তুলছেন জামাল ভূঁইয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ব্যাট নিলামে তুলেছেন। প্রত্যাত ফুটবলার মোনেম মুন্না ও ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান ও নিলামে উঠিয়ে জার্সি বিক্রি করে করোনাভাইরাসের ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও এবার সে পথে হাঁটতে চাইছেন। নিজের একটি জার্সি নিলামে বিক্রি করে জামাল সে অর্থ বিলিয়ে দিতে চান অসহায় মানুষদের সেবায়।

ভারতের বিপক্ষে গত বছর বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের খেলা ম্যাচের জার্সি নিলামে ওঠাতে চান জামাল। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সাদ উদ্দিনের গোলে অ্যাসিস্টটি ছিল জামাল ভুঁইয়ার। পারফর্ম্যান্সের বিচারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরাও ছিল সেটি।

ডেনমার্ক থেকে জামাল নিজেই জানিয়েছেন জার্সি নিলামে ওঠানোর ইচ্ছার কথা, ‘বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের জার্সি নিলামে তুলতে চাই। এতে যে অর্থ আসবে, তা দিয়ে অন্তত অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে।’

এর আগে নিজ গ্রামে দুস্থ মানুষের জন্যও কয়েকদিনের খাবার সরবারহ করেছিলেন জামাল। এবার নিজের ৬ নম্বর জার্সিটির বিনিময়ে পাওয়া অর্থও কাজে লাগাতে চান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার জার্সি নিলামে তুলছেন জামাল ভূঁইয়া

আপডেট সময় ১০:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০