ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মার্চে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা, যাদের চাইছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ। খেলতে হবে সিঙ্গাপুরে। এই ম্যাচের আগে বাফুফে দলকে আরেকটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে। যা অনুষ্ঠিত হতে পারে হামজা চৌধুরীর জেলা সিলেটে।

শনিবার জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচ এবং ক্যাম্প শুরুর বিষয়েও আলোচনা হয়েছে। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘২০ মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আমাদের সঙ্গে কয়েকটি দলের আলোচনা চলছে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে।’

প্রীতি ম্যাচে হামজা চৌধুরীদের প্রতিপক্ষ হতে পারে কম্বোডিয়া বা পূর্ব তিমুর। বাফুফে সূত্রে জানা গেছে, কম্বোডিয়া, পূর্ব তিমুর ও ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে বাফুফের। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম তেমন আগ্রহী নয় বাংলাদেশের বিপক্ষে খেলতে। তবে পূর্ব তিমুর হোম কিংবা অ্যাওয়ে যে কোনো জায়গায় খেলতে আগ্রহী।

কম্বোডিয়ার আগ্রহ বেশি তাদের মাঠে খেলার। বাফুফে কয়েক দিন পর এ বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে। মালদ্বীপ জুন উইন্ডোতে চার-জাতির টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানালেও শনিবারের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

মার্চে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা, যাদের চাইছে বাংলাদেশ

আপডেট সময় ১০:৩৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬