ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার দেশে ছড়িয়ে পড়েছে শিশুদের বিরল রোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স ও ইতালিতেও বেড়েছে বিরল প্রদাহজনিত উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা।

যুক্তরাজ্য-ভিত্তিক প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির মধ্যে টক্সিক শক ও কাওয়াসাকি রোগের লক্ষণের মতো কিছু উপসর্গ নিয়ে ভুগছে শিশুরা। উপসর্গের মধ্যে আছে রক্তনালীতে প্রদাহ ও হৃদযন্ত্রে মারাত্মক ক্ষতি। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের কারণে শিশুরা এই উপসর্গে আক্রান্ত হচ্ছে। যদিও এটি এখনো প্রমাণিত নয়।

ইতালির বার্গামোতে ফেব্রুয়ারির ১৮ থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ১০ জন শিশু এই বিরল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১০ বছরে চিকিৎসকরা ইতালিতে মাত্র ১৯টি কাওয়াসাকি রোগী শনাক্ত করেছে। যার মধ্যে ১০ জন এই বছর শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৮৫ জন শিশু। এছাড়া যুক্তরাজ্যেও এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দেশে ছড়িয়ে পড়েছে শিশুদের বিরল রোগ

আপডেট সময় ০৪:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০