ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

স্বামীকে কৌশলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ, এলাকা ছাড়ার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে কৌশলে স্বামীকে বাইরে ডেকে নিয়ে স্ত্রীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের পর ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে ওই ধর্ষক। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই দম্পতি।

মঙ্গলবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের তেলিগ্রাম এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

সরেজমিন গেলে ভুক্তভোগীরা জানান, স্থানীয় এমএ বাশার নামে এক বখাটে যুবক ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই বখাটের প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারের মধ্যে ফাঁস করে দিলে রোববার রাতে এ নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশ হয়। এতে চরম ক্ষুব্ধ হয় ওই বখাটে। সে এর পাল্টা জবাব দেবে বলেও ওই পরিবারকে হুমকি দেয়।

ঘটনার মাত্র দু’দিন পরই মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ওই বখাটে তার সহযোগীদের সহায়তায় ওই গৃহবধূর স্বামীকে কৌশলে ডেকে বাইরে নেয়। এরপর তাকে আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করে ওই বখাটে।

ধর্ষণ শেষে ধর্ষিতা ওই গৃহবধূ ও তার স্বামীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ধর্ষক ও তার সহযোগীরা।

ধর্ষিতা ওই গৃহবধূ ও তার স্বামী জানান, সব হারালাম। এরপরও জীবনের নিরাপত্তা নেই। থানায় অভিযোগ না করতে এবং এলাকা থেকে চলে যেতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ওই ধর্ষক। এখন যে কি করি তাই ভেবে স্থির করতে পারছি না।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ধর্ষণের ঘটনায় কেউ এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

স্বামীকে কৌশলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ, এলাকা ছাড়ার হুমকি

আপডেট সময় ১০:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০