ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের পরমাণু অস্ত্র কখনোই ছাড়বে না উত্তর কোরিয়া, কিমের বোনের ঘোষণা গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

ত্রাণ বিতরণে গাইবান্ধায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্যাদুর্গত গাইবান্ধা সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার কিছুক্ষণ পর তাকে বহনকারী বিশেষ বিমানে গাইবান্ধা পৌঁছেন তিনি। এছাড়া গাইবান্ধা থেকে আজই বন্যাকবলিত বগুড়ার সারিয়াকান্দি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ত্রাণ বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গত মানুষ ত্রাণ সহায়তার জন্য সকাল থেকেই অপেক্ষমান।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বন্যাকবলিত মানুষদের সরকার ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী বন্যার্তদের খোঁজ নিতে আসছেন ও তাদের ত্রাণ দিবেন। প্রধানমন্ত্রীর সফর সফলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

ত্রাণ বিতরণে গাইবান্ধায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭