ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর সরকার মার্কেট সংলগ্ন এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেঅ পরে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের কথা ছিল মঙ্গলবার (১২ মে)। কিন্তু তারা ওই তারিখে টাকা পরিশোধ না করে পরদিন বুধবার (১৩ মে) ইফতারের পর দেওয়া হবে বলে শ্রমিকদের জানিয়ে দেন। বুধবারও দেই-দিচ্ছি বলে টালবাহানা করে সারাদিন কাটিয়ে দেন। বৃহস্পতিবার বেতন ও ছুটির টাকার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে কারখানা থেকে বের করে দেয়।

এ ব্যাপারে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান সিনহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নাসের জনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কারখানার বাইরে জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০