ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনের বিরুদ্ধে ভ্যাকসিনের গবেষণা চুরির চেষ্টার অভিযোগ যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীনের হ্যাকাররা আমেরিকার কোভিড-১৯ এর ভ্যাকসিনের গবেষণা চুরির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। দেশটির পক্ষ থেকে বুধবার এ কথা জানিয়ে বিজ্ঞানী ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের সাইবার চোরদের কাছ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। খবর-রয়টার্স

এক যৌথ বিবৃতিতে ফেডারেল বুর‌্যো অব ইনভেস্টটিগেশন (এফবিআই) ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এফবিআই মার্কিন সংস্থাগুলোর ওপর ডিজিটাল অনুসন্ধান চালিয়ে দেখতে পেয়েছে, চীনা হ্যাকাররা বেআইনিভাবে মূল্যবান বুদ্ধিভিত্তিক সম্পত্তি, জনস্বাস্থ্যের ভ্যাকসিন সম্পর্কিত তথ্য, কোভিড-১৯ সম্পর্কিত গবেষণা পর্যবেক্ষণ করে শনাক্ত করার চেষ্টা করছিল।

তবে বিবৃতিতে হ্যাকারদের উদ্দেশ্য ও বিস্তারিত পরিচয় জানানো হয়নি। এক লিখিত বিবৃতিতে ওয়াশিংটনে থাকা চীনা দূতাবাস এমন মিথ্যা অভিযোগ দেয়ায় নিন্দা জানিয়েছে।

এতে বলা হয়েছে, এফবিআই কোনো প্রমাণ ছাড়া অনুমানের ওপর দোষী সাব্যস্ত করে সতর্কতা জারি করেছে।যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ মহামারীর বিরুদ্ধে আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতায় ঘাটতি তৈরি করে, বিবৃতি যোগ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের বিরুদ্ধে ভ্যাকসিনের গবেষণা চুরির চেষ্টার অভিযোগ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৫:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০