ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা উপসর্গ: হাসপাতাল থেকে পালানোর পথে নারীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত নারীর নাম স্ত্রী পারভীন (৩২)। তিনি শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামের মিল্টন সরদারের স্ত্রী।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এ খবর নিশ্চিত করেছেন।

বুধবার রাত ৯টার দিকে পারভীন করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। আজ বৃহস্পতিবার তার নমুনা নেয়ার কথা ছিল। তবে তার আগেই সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি যাওয়ার পথে আমতলা নামক স্থানে মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে কালীগঞ্জ উপজেলায় আরও একজনের মৃত্যু হয়। তিনি উপজেলার ঘোপপাড়া গ্রামের মসলেম আলীর ছেলে শুকুর আলীর (৫৫)। ঢাকা সিটি মিলের সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক আবদুল হামিদ জানান, এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনা উপসর্গ নিয়ে শিশু নারীসহ মারা গেলেন আটজন। তাদের সবার দাফন-কাফনের ব্যবস্থা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা উপসর্গ: হাসপাতাল থেকে পালানোর পথে নারীর মৃত্যু

আপডেট সময় ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০