ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত

ফের ভারতে হানা দিল পাকিস্তানের লাখ লাখ পঙ্গপাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ফের হানা দিয়েছে ভারতে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোনো অঞ্চল থেকে এক ঝাঁক পঙ্গপাল ভারতের রাজস্থানের আজমেরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এমন খবরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ভারতকে সতর্ক করে দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যে পাকিস্তানের বেলুচিস্তানের কোনো এলাকার পঙ্গপাল সীমান্ত দিয়ে ভারতের রাজস্থানে প্রবেশ করেছে। আগামী ২২ জুনের মধ্যে পাকিস্তান থেকে আরও কয়েক ঝাঁক পঙ্গপাল ভারতে প্রবেশ করবে। আগেই তা নিয়ন্ত্রণের ব্যবস্থা না করলে এসব কীটের উৎপাত আরও বাড়বে। লাখ লাখ হেক্টর ফসলের ক্ষতি করবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান থেকে আসা ওই পঙ্গপালের ঝাঁকটি এখন রাজস্থানের বারমার, জোধপুর, শ্রীগংগানহর এবং আজমেরের আকাশে উড়ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই পা সীমান্ত দিয়ে পঙ্গপালের একটি ছোট ঝাঁক রাজস্থানে এসেছিল। সেবার এসব কীট ভারতের প্রায় ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করেছিল।

এফএওর সতর্কবার্তায় আমলে নিয়ে ভারতের পঙ্গপাল সতর্ককারী সংস্থা (এলডব্লিউও) জানিয়েছে, পঙ্গপালের দলকে নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এলডব্লিউও’র উপপরিচালক কেএল গুরজার জানান, হ্যাঁ, আজমেরের বেওয়ার শহরে পঙ্গপালের একটি বড় ঝাঁক দেখা গেছে। এরা যেন ফসলের ক্ষতি না করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। এই বিপদ থেকে বাঁচার প্রস্তুতি সেরে রেখেছি আমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

ফের ভারতে হানা দিল পাকিস্তানের লাখ লাখ পঙ্গপাল

আপডেট সময় ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০