ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা থেকে পা‌লি‌য়ে আসা করোনা রোগী সাতক্ষীরায় উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা থেকে পা‌লি‌য়ে আসা করোনা রোগী‌কে অব‌শে‌ষে সাতক্ষীরার আশাশু‌নি উপজেলার কুল্যা ইউ‌নিয়‌নের মহাজনপুর বিল থে‌কে উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে পু‌লিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দি‌কে দিনভর চেষ্টা শে‌ষে তা‌কে উদ্ধার করা হয়। করোনা আক্রান্ত ওই নারী আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাসিন্দা। এর আগে ঢাকা থে‌কে পা‌লি‌য়ে প্রথ‌মে সাতক্ষীরার আশাশুনির নি‌জের বা‌ড়ি‌তে আ‌সেন তি‌নি। পরে মৃত এক আত্মীয়ের বাড়িতে গে‌লে সেখা‌নেও অ‌ভিযান চালায় পু‌লিশ। কিন্তু আত্মীয়‌দের সহযোগিতায় সেখান থেকেও পালিয়ে যান তিনি।

প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা কর‌লেও কিছুক্ষণ পরপর স্থান পরিবর্তন করায় তা‌কে পে‌তে বেগ পে‌তে হয় পুলিশকে। আশাশুনি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছে করোনা আক্রান্ত একজন রোগী ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় এসেছে। তার অবস্থান আশাশুনির কোথাও। মোবাইল ফোন ট্র্যাংকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়েছিল। তবে সেই বাড়িতে গিয়ে আমরা তালাবদ্ধ অবস্থায় পেয়েছিলাম। সেখানে কেউ ছিল না।

ওসি আরও জানান, পরবর্তীতে স্থানীয়দের মারফত জানতে পারি তিনি পার্শ্ববর্তী কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে এক মৃত আত্মীয়ের বাড়িতে গেছেন। সেখানে গিয়ে শুনি তিনি কচুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে আছেন। সেখানে গেলে প্রথমে আমাদের জানানো হয়, ওই নারী তাদের বাড়িতে যাননি। পরে পুলিশ মাইকিং করে এলাকাবাসীর সহযোগিতা চাইলে এলাকাবাসী এগিয়ে এসে জানায়, ওই নারী তার আত্মীয়র বাড়িতে এসেছিল। সে ওই বাড়িতে দুপুরে খেয়ে কিছুক্ষণ বিশ্রামও নেয়।

পরবর্তীতে তাদের এক ভাতিজা মোটরসাইকেলে করে তাকে অন্যত্র দিয়ে আসে। এরই ম‌ধ্যে সন্ধ্যা ঘ‌নি‌য়ে আ‌সে। সব‌শে‌ষে মহাজনপুর বিল থে‌কে তা‌কে উদ্ধার করা সম্ভব হ‌য়। তা‌কে সাতক্ষীরা মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সেখানে তাকে আসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকা থেকে পা‌লি‌য়ে আসা করোনা রোগী সাতক্ষীরায় উদ্ধার

আপডেট সময় ১১:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০