ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ বস্তা চাল চুরি করে মহিলা মেম্বার কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাল আত্মসাতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫ ও ৬) নং ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা খাতুনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ’

বুধবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সহকারি কমিশনার ভূমি মো: মাহাবুবুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মহিলা মেম্বার নিলুফা খাতুনের বাসা থেকে কর্মহীন অস্বচ্ছল মানুষের জন্য দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিনামূল্যে বিতরণের জন্যে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

পরে মেম্বার নিলুফা খাতুনকে গরিবের জন্যে বরাদ্দকৃত চাল আত্মসাতের উদ্দেশে নিজের বাড়িতে হেফাজত রাখার দায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপার বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মহিলা মেম্বার নিলুফা খাতুন সরকারি চাল নিজের বাড়িতে আত্মসাতের উদ্দেশে রাখার দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। তিনি বলেন, এ ধরনের অপকর্ম যারাই করুক কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ বস্তা চাল চুরি করে মহিলা মেম্বার কারাগারে

আপডেট সময় ১১:০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০