ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্দেশনা না মানায় কিশোরগঞ্জের সকল দোকান ও মার্কেট বন্ধ ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে ১০ মে থেকে বিধিনিষেধ শিথিল করে শর্তসাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু সরকারের দেয়া কোনও শর্ত মানছে না কিশোরগঞ্জের ব্যবসায়ীরা।

বিধিনিষেধ শিথিল করার দু’দিন না যেতেই অবস্থার প্রেক্ষিতে আবারো কিশোরগঞ্জে দোকান ও মার্কেট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স। মঙ্গলবার (১২ মে) এক জরুরি সভায় ১৩ মে থেকে ৩০ মে পর্যন্ত সকল দোকান ও মার্কেট বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে।

চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল বলেন, সরকারের যেসব শর্ত মেনে বিপণী বিতান ও শপিংমলে বিক্রয় করার কথা, সেসব শর্ত কোনোভাবেই মানা হচ্ছে না। রাস্তাঘাটসহ প্রতিটি মার্কেট এবং শপিংমলে আগের চেহারা ফিরে আসছে। রাস্তায় জনসমাগম, যানবাহন আর দোকান ও শপিংমলে উপচে পড়া ভিড়।

প্রশাসন ও পুলিশ বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ করোনা বিস্তারের আশঙ্কায় জরুরি সভা ডেকে সভার সিদ্ধান্ত মোতাবেক সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে জেলা চেম্বারের পক্ষ থেকে পুনরায় মার্কেট বন্ধ সংক্রান্ত নোটিশ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, আগের মতো ফার্মেসি ও মুদির দোকানসহ অত্যাবশ্যক প্রতিষ্ঠান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্দেশনা না মানায় কিশোরগঞ্জের সকল দোকান ও মার্কেট বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৪:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০