ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভার্চ্যুয়াল আদালত চালু করায় আইনজীবীদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রম শুরু হওয়ার প্রতিবাদে এবং আগের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে বরিশালে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন সাধারণ আইনজীবীরা।

মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আইনজীবীরা আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার সাংবাদিকদের বলেন, ‘বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীণ হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারণে অনেক আইনজীবী ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চ্যুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। সেটি না করে হঠাৎ ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারণে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

প্রসঙ্গত, বরিশাল জেলা আইনজীবী সমিতিভুক্ত প্রায় এক হাজার একশ’ সদস্য রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভার্চ্যুয়াল আদালত চালু করায় আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০