ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলে দেয়া হলো ইরানের সব মসজিদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীনের উহান থেকে ছড়ানো প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাব রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধ আরও শিথিল করছে ইরান। এরই অংশ হিসেবে দুই মাস বন্ধ থাকার পর ইবাদতের জন্য দেশটির সব মসজিদ আজ মঙ্গলবার থেকে খুলে দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এই তথ্য জানিয়েছেন।

যদিও ইরানের বেশ কিছু অঞ্চলে ফের করোনার ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপরেও সার্বিক দিক বিবেচনা করে ইরান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনার প্রকোপ কম এমন স্থানে মসজিদ খোলার অনুমতি দেয় ইরান সরকার। এছাড়া গত শুক্রবার প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ইরানের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। শুরুর দিকে ইরানে ভয়াবহ আকার ধারণ করে অচেনা এই ভাইরাসটি। আস্তে আস্তে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে। আজ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৮৬ জন। তাদের মধ্যে ৬ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলে দেয়া হলো ইরানের সব মসজিদ

আপডেট সময় ০১:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০