ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেশে ফেরার অপেক্ষায় এন্ড্রু কিশোর

আকাশ বিনোদন ডেস্ক: 

দীর্ঘ ৮ মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত তিনি। ইতোমধ্যে তার চিকিৎসার ৯৫ শতাংশ শেষ হয়েছে। গত ৮ মাসে ছয় ধাপে ২৪টি কেমোথেলাপি নিতে হয়েছে তাকে। যার ফলে বর্তমানে বেশ সুস্থ কিংবদন্তি এই গায়ক।

গণমাধ্যমকে এসব কথা জানান সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। তিনি এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মোমিন বলেন, ‘কিশোর দাদা আল্লাহর রহমতে এখন বেশ ভালো আছেন। তার ৯৫ শতাংশ চিকিৎসা শেষ হয়েছে। আর কেমোথেরাপি লাগবে না। এখন চিকিৎসকদের ফলোআপে আছেন। লকডাউন তুলে দিলেই তিনি দেশে ফিরতে চান।’

গত ৯ সেপ্টেম্বরে ক্যানসারের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১০ লাখ টাকা অনুদান দেন। কিন্তু চিকিৎসা শুরুর পর জানা যায়, এন্ড্রু কিশোরকে ছয় ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দিতে হবে, যার প্রতিটির খরচ ৯ লাখ টাকা। সব মিলিয়ে শিল্পীর চিকিৎসা ব্যয় দাঁড়ায় দুই কোটি টাকারও বেশি।

এই বিপুল অর্থ জোগাড় করতে এন্ড্রু কিশোরকে তার রাজশাহীর একটি ফ্ল্যাটসহ বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে হয়। তাতেও সংকুলান হয়নি। এই অবস্থায় তার চিকিৎসায় এগিয়ে আসেন দেশের বেশ কয়েকজন বড় তারকা। এছাড়া বাংলাদেশি প্রবাসীরাও ফেসবুকে গ্রুপ খুলে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করেন।

সবার সহযোগিতায় অবশেষে ক্যানসার জয়ের দ্বারপ্রান্তে দেশসেরা গায়ক এন্ড্রু কিশোর। কিন্তু করোনার জেরে ঘোষিত লকডাউনের কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। আপাতত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চিকিৎসকদের ফলোআপে থাকতে হচ্ছে। সেখানে এন্ড্রু কিশোরের পাশে রয়েছেন স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরার অপেক্ষায় এন্ড্রু কিশোর

আপডেট সময় ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০