ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্যালিকাকে ধর্ষণ করল দুলাভাই!

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুরের পারভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করেছে দুলাভাই। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চাপ সৃষ্টি ও মারধরের ঘটনায় গত রোববার (১০ মে) রাতে ধর্ষক দুলাভাই শাকিল হোসেনের (২৬) বিরুদ্ধে শেরপুর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে মনির হোসেন ওরফে বাবুর স্ত্রী গত দেড় মাস আগে পাশেই পিতা লুৎফর রহমানের বাড়িতে যায়।

প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই ইউনিয়নের পারভবানীপুর কাশিয়াপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে ধর্ষিতার খালাতো বোনের স্বামী শাকিল হোসেন তাকে জোরপূর্বক রাজ্জাকের বাঁশঝারের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে রেকর্ড করে। এ ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতাকে ব্যাপক চাপ সৃষ্টি করে।

গত শনিবার ধর্ষক শাকিলের স্ত্রী বিষয়টি জানতে পেরে ধর্ষিতাকে ডেকে আনলে শাকিল ক্ষিপ্ত হয়ে ধর্ষিতাকে ব্যাপক মারধর করে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে গত রোববার রাতে শেরপুর থানায় শাকিলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তবে তদন্ত করে ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যালিকাকে ধর্ষণ করল দুলাভাই!

আপডেট সময় ০৪:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০