ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

রাজশাহীতে দোকান খোলার দাবিতে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

দোকান খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্যবিধি না মেনে তারা নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন। এসময় তারা দাবি করেন, দোকান খুলতে না পারায় তারা বিপাকে পড়েছেন। দিনের পর দিন দোকান বন্ধ রেখে তারা পরিবার-পরিজন নিয়ে অনেকেই মানবতের জীবন-যাপন করছেন। অনেকেই পূঁজি হারিয়ে পথে বসতে চলেছেন। অনেক কর্মচারী বেতন না পেয়ে ‘খেয়ে-না খেয়ে’ দিন পার করছেন।

এদিকে ব্যবসায়ীদের এই বিক্ষোভের খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। করোনাভাইরাস আতঙ্কে সামাজিক দূরুত্ব বজায় রেখে সরকার ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় গত রবিবার থেকে। তবে রাজশাহীর পরিস্থিতিতে করোনা যেন না ছড়ায় দিক বিবেচনা করে এখনোই দোকান না খোলার সিদ্ধান্ত দেয় প্রশাসন। এতে করে দোকান পাট কার্যত এখনো বন্ধ হয়ে আছে রাজশাহী নগরীতে। তবে অনেকেই গোপনে দোকানের সার্টার নামিয়ে ব্যবসা করে চলেছেন বাধ্য হয়ে। আবার অনেকে খদ্দের রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে পণ্য বিক্রি করছেন ক্রেতাদের কাছে।

এদিকে বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ী ও কর্মচারীরা জানান, আগামী ঈদুল ফিতরের ঈদ উপলক্ষেও যদি তারা দোকান খুলতে না পারেন, তাহলে রাজশাহীর অনেক ব্যবসায়ী একেবারেই পথে বসবেন। বিপুল পরিমাণ লোকসান গুনতে হবে ঈদের মার্কেট ধরতে না পারলে। কারণ রাজশাহীর বাইরে অন্য জেলায় মার্কেটগুলো খোলা আছে। সে ক্ষেত্রে পিছিয়ে পড়বেন রাজশাহীর ব্যবসায়ীরা।আবু বাক্কার নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের দোকান খুলতে না পারলে অনেক ব্যবসায়ী হয়তো পথে বসবেন।

অনেক কর্মচারীকে এখনোই না খেয়ে থাকতে হচ্ছে। এই অবস্থায় তাদের মুখের দিকে চেয়ে হলেও দোকান খোলার অনুমতি দেওয়া হোক। না হলে ঈদের আনন্দ নয় কর্মচারীদের ঘরে ঘরে নেমে আসবে কষ্টের ছায়া।এদিকে নগরীর নিউমার্কেটের দোকান খোলার দাবিতে রাজশাহী চেম্বার ভবনে গিয়ে জড়ো হন ব্যবসায়ীরা। তারা তাদের দোকানপাট খুলে ব্যবসা করার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

রাজশাহীতে দোকান খোলার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০