ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রক এন রোলের কিংবদন্তি গায়ক লিটল রিচার্ড মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক: 

না ফেরার দেশে চলে গেলেন রক এন রোলের কিংবদন্তি গায়ক ও গীতিকার লিটল রিচার্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবারের বরাত দিয়ে শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস, বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন লিটল রিচার্ড। তার সাবেক মুখপাত্র ডিক অ্যালেন জানান, টেনেসি রাজ্যের ন্যাশভিলে নিজের বাড়িতে মারা গেছেন রিচার্ড। মৃত্যুর সময় শিল্পীর পাশে ছিলেন তার ভাই, বোন ও ছেলে ড্যানি পেনিম্যান। বিনোদনমূলক ওয়েবসাইট টিএমজিকে লিটল রিচার্ডের বেজ গিটারিস্ট চার্লস গ্লেন জানান, টানা দুই মাস ধরে অসুস্থ ছিলেন কিংবদন্তি এই শিল্পী।

১৯৩২ সালের ৫ ডিসেম্বর জর্জিয়ায় জন্মগ্রহণকারী রিচার্ড ওয়েন পেনিম্যান হিসাবে পরিচিত লিটল রিচার্ড ১৯৮৬ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে প্রথম অন্তর্ভুক্ত হন।

কিংবদন্তি গায়ক রিচার্ড ১৯৪৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গান করেছেন। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে- ‘গুড গলি মিস মলি’, ‘টুটি ফ্রুটি’, ‘রিপ ইট আপ’, ‘লং লং স্যালির’ উল্লেখযোগ্য। ১৯৮৬ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে স্থান পাওয়া বিখ্যাত ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক এন রোলের কিংবদন্তি গায়ক লিটল রিচার্ড মারা গেছেন

আপডেট সময় ১০:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০