ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেয়ার পরামর্শ

আকাশ জাতীয় ডেস্ক:

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুবর্ণ এক্সপ্রেসসহ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে বলে যে তথ্য ছড়িয়ে পড়ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ।

রোববার (১০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

নাসির উদ্দিন আহমেদ বলেন, মন্ত্রণালয় থেকে ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এ ধরনের সিদ্ধান্তের বিষয়ে আলোচনাও হয়নি।

কয়েকদিন ধরে ফেসবুকসহ কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে সুবর্ণ এক্সপ্রেসসহ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে এবং শিগগিরই চালু হচ্ছে বলে সংবাদ দেওয়া হয়। এসব তথ্য ফেসবুক ভিত্তিক রেলওয়ের বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ারও দেওয়া হয়।

রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে  বলেন, ফেসবুকে ভেসে বেড়ানো সব তথ্যই সঠিক নয়। তাই সঠিক তথ্য জেনে শেয়ার দেওয়া উচিত।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনসহ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত আসেনি। এ ধরনের সিদ্ধান্ত হলে সাধারণত আমাদের চিঠি দিয়ে জানায়। রোববার সন্ধ্যা পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে কোনো চিঠি পাইনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেয়ার পরামর্শ

আপডেট সময় ০৮:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০