ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

প্রধানমন্ত্রীর তহবিলে ৩৮ কোটি টাকা দিলো শিক্ষা মন্ত্রণালয়

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩৮ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৩৬৩ টাকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ চেক গ্রহণ করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

৩৮ কোটি টাকার মধ্যে ২৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাকি অর্থ দেয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ায় শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মচারিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের মোট পাঁচ লাখ ১৯ হাজার ১০৮ জন কর্মচারী তাদের একদিনের মুল বেতনের সমপরিমাণ অর্থ দেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

প্রধানমন্ত্রীর তহবিলে ৩৮ কোটি টাকা দিলো শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০