ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এস কে সিনহা ফিৎনা সৃষ্টিকারী : ড. হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামিক ও সামাজিক দৃষ্টিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ফিৎনা সৃষ্টিকারী বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে জাতীয় জীবনে যারা ফিৎনা সৃষ্টি করছেন তাদের অন্যতম হচ্ছেন এস কে সিনহা। তিনি ইসলামিক ও সামাজিক দৃষ্টিতে ফিৎনা সৃষ্টিকারী। এ কারণেই আজ সম্ভবত আলেম-ওলামারা মাঠে নেমেছেন, ফিৎনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।

ড. হাছান মাহমুদ বলেন, সভা-সমিতিতে গিয়ে দীর্ঘদিন ধরে এস কে সিনহা রাজনৈতিক বক্তব্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের হাতে বিভিন্ন ইস্যু তুলে দিয়েছেন। অর্থাৎ জাতীয় জীবনে ফিৎনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির কোনো রাজনীতি নেই। তারা ফরহাদ মজহারের ঘাড়ে চড়ে রাজনীতি করেছে। কিন্তু যখন ফরহাদ মজহার কি কারণে এবং কোন মহিলার কারণে নিখোঁজ হয়েছে সেটা প্রকাশ হওয়ায় বিএনপি চুপসে গেছে। এখন তারা রাজনীতি করছে এস কে সিনহার ঘাড়ে চড়ে। অর্থাৎ তাদের অবস্থা এখন ছাগলের তিন নম্বর বাচ্চা।

ড. হাছান মাহমুদ বলেন, রিজভী আহমেদ ২১শে আগস্ট নিয়ে খুব আপত্তিকর বক্তব্য দিয়েছেন। আমি সরকারের কাছে দাবি জানাই, তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। ২১ শে আগস্টের হত্যাকাণ্ডের পিছনে মদদদাতাদের সাথে তিনিও যুক্ত ছিলেন কিনা।

রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় ২১শে আগস্টের হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ২১শে আগস্টের হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব একা তারেক রহমানের নয়, সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া। এবং রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় এই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল সুতরাং এই হত্যাকাণ্ডের দায় বেগম খালেদা জিয়া এড়াতে পারেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এস কে সিনহা ফিৎনা সৃষ্টিকারী : ড. হাছান মাহমুদ

আপডেট সময় ০৬:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭